সিলেটবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেফতার ১

দৈনিক সিলেট কন্ঠ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিয়ানীবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব জাল টাকা উদ্ধার করে বিয়ানীবাজার থান পুলিশ।

এসময় সুনাম উদ্দিন (৬০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ টাকার ০২ টি বান্ডিলে সর্বমোট ৮৫,০০০/- টাকার জাল নোট উদ্ধার করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক থানায় বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থানা পুলিশ ৮৫,০০০/- টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে। আটককৃত সুনাম উদ্দিন বিয়ানীবাজার থানার বাহাদুরপুর বাঘ পচন্ড খা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।