সিলেটমঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজারের চারখাই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin
অক্টোবর ১৫, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন ও উপজেলা আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‍্যাবের একটি টিম মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। হোসেন মুরাদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের মৃত ময়নুল হোসেন চৌধুরীর ছেলে।

র‍্যাব-৯ জানায়- হোসেন মুরাদের বিরুদ্ধে বিয়ানীবার থানায় হত্যা ও নাশকতা মামলা রয়েছে। গত ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সহিংসতা সৃষ্টি করেছেন।

গ্রেফতারের পর আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।