সিলেটরবিবার , ২০ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধরলো র‍‍্যাব

admin
অক্টোবর ২০, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- সাবেক ইউপি চেয়ারম্যান আফতাব আলীর বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটের দক্ষিণ সুরমায় সংঘটিত সহিংসতায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ।

গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।