সিলেটবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সুনামগঞ্জে র‌্যাব ও বিজিবি উদ্ধার করলো ৬টি ভারতীয় বিস্ফোরক

admin
অক্টোবর ২৩, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৬টি ভারতীয় তৈরি ডেটোনেটর (বিস্ফোরক) উদ্ধার করেছে। মঙ্গলবার বেলা ২টা ৪০ মিনিটের সময় তাহিপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গুপটিলা এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

তবে বিস্ফোরকগুলোর সাথে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪/৬ ধারায় তাহিরপুর থানায় মামলা হয়েছে।

বিস্ফোরক উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।