সিলেটসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে চাঙা হচ্ছে ভিপি নুরের গণ অধিকার পরিষদ

admin
অক্টোবর ২৮, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার ইমনঃ

সিলেটে সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে দলকে চাঙা করছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ। ইতোমধ্যেই দলটি সিলেট জেলায় দুই দিনব্যাপী গণযোগদান কর্মসূচি পালন করেছে। এতে গণ অধিকার পরিষদ ও দলের অঙ্গ সংগঠনে দুই হাজারেরও উপরে প্রাথমিক সদস্য সংগ্রহ হয়েছে।

দলটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৬ ও ২৭ অক্টোবর সিলেট মহানগরীর কোট পয়েন্ট এলাকায় গণযোগদান কর্মসূচি পালিত হয়েছে।

 

দলের সিলেটের নেতারা জানান, ২০২১ সালের নভেম্বর মাসে সিলেট জেলা কমিটি গঠন করে গণ অধিকার পরিষদ। ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে রহমতে এলাহি লস্কর নাঈম আহবায়ক ও আব্দুল্লাহ আল মামুন সুজন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। এরপর থেকেই সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কাজ শুরু করেন তারা। এরমধ্যে জেলার ১৩ উপজেলার মধ্যে গোয়াইনঘাট, জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।