সিলেটবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে ছাত্র-জনতার উপর গু লি করা শুটার আনসারসহ দুজন র‍্যাবের জালে

admin
নভেম্বর ৬, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল (৩০) ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তাদের একটি টিম মঙ্গলবার (৬ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে এ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে।

আনসার সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে ও নাঈম মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে এই দুই আসামি গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।

গ্রেফতারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব-৯।