সিলেটশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রে’প্তার ৩

admin
নভেম্বর ৯, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেন ও আব্দুল মান্নান এবং লুৎফা বেগম।

থানা পুলিশ জানিয়েছে, বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেনকে ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টার মামলায় (নম্বর-১১) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিআর-১১৭ (বড়লেখা) নম্বর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ও সিআর-১১১৯ (উত্তরা পশ্চিম) নম্বর মামলায় লুৎফা বেগমকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।