সিলেটশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজারে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

admin
নভেম্বর ৩০, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। তার বাড়ি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ সালমান আহমদ (১৩) আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার আব্দুল ফাত্তাহ’র পুত্র। সে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার দাওরা শাখা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে বুধবার বাড়িতে এসেছিল।