সিলেটবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে মোটর সাইকেল দূর্ঘটনায় তরুণ নিহত

admin
মে ২২, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় ফের মোটর সাইকেল দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সায়েম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে।
বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, দূর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।