সিলেটমঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে রবিবার থেকে চলবেনা অবৈধ যানবাহন, থাকবেনা স্ট্যান্ড

admin
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটে রবিবার থেকে অবৈধ সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলতে দেওয়া হবেনা। সেই সাথে অবৈধ স্ট্যান্ডগুলোও উচ্ছেদের ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সিলেট মহানগর পুলিশের এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম’র সাথে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক সমন্বয়সভা অনুষ্টিত হয়।

ওই সভায় পুলিশ কমিশনার পরিবহন সংগঠনের সদস্যদের জানিয়ে দিয়েছিলেন, সিলেট শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন, ডুপ্লিকেট লাইসেন্সধারী ও চোরাই গাড়ি, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা এবং অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়েও সবাইকে সতর্ক করে দেওয়া হয়।
অবৈধ যানবাহনগুলোকে শনিবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে সরিয়ে নেওয়ারও আল্টিমেটাম দিয়েছিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার।

সেই ঘোষণা অনুযায়ী রবিবার থেকে কঠোর ভূমিকায় মাঠে নামবে পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমও অবৈধ যানবাহন এবং স্থাপনা উচ্ছেদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।