সিলেটরবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সাদা পাথরে এবার দোকান বসানো নিয়ে সংঘর্ষ

admin
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রতন শেখ। তিনি জানান, দোকান বসানোকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।