সিলেটবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ধানক্ষেতে পাওয়া গেল নিখোঁজ ব্যবসায়ীর লা শ

admin
অক্টোবর ১, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নিখোঁজের তিনদিন পর সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

তিনি মানিকপুর ইউপির পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

বুধবার বিকেলে কালিগঞ্জ বাজার এলাকার শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেতে লাশটি দেখতে পান স্থানীয়রা।

 

পরে তারা লাশটি নিখোঁজ নোমান উদ্দিনের বলে সনাক্ত করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান উদ্দিন বাড়ি বের হয়ে কালিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর আনুমানিক ১১টার দিকে শায়লা স্মৃতি হাসপাতালে যান।

 

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এরমধ্যে অজ্ঞাত একটি নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও জানিয়েছেন পরিবারের লোকজন।

 

বুধবার বিকেলে খবর পেলাম লাশ শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেতে পড়ে আছে। নোমান উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাইদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো বলে তিনি দাবী করেন।

 

মুক্তিপণ দাবির প্রসঙ্গে বলেন, একটি অচেনা নাম্বার থেকে ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা খুনিদের বিরুদ্ধে মামলা করবো। আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাত ৯টায় জানান, “ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি। রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।”

 

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ব্যবসায়ী নোমান উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।