সিলেটশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মুক্তিযোদ্ধাদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান আবেদ রাজার

admin
অক্টোবর ১১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা দেশের স্বার্থে মুক্তিযোদ্ধাদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা জীবন দিয়েছেন, বিগত সরকারের আমলে তাদের অনেকেই যথাযথ মূল্যায়ন ও রাষ্ট্রীয় মর্যাদা পাননি। তাই দেশের কল্যাণ ও জাতির ভবিষ্যতের জন্য সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা জালাল বেগের সঞ্চালনায় আবেদ রাজা আরও বলেন, ফিলিস্তিনের সমর্থনে ও বর্বর ইসরায়েলের বিরুদ্ধে সমুদ্রযাত্রায় অংশগ্রহণকারী আলোকচিত্র শিল্পী শহিদুল আলমসহ সকল মানবতাকামী ব্যক্তির মুক্তি দিতে হবে। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

 

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, নজির খান, সুন্দর আলী, নুরুল ইসলাম, আব্দুল রহমান, আসুক মিয়া, গপেন্দ্র দেব ও রহমত উল্লাহ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান ও অলিউর রহমান চৌধুরী শিপলু।

 

সভাশেষে সম্প্রতি মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বিরসহ সকল শহিদ ও মুক্তিযোদ্ধা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।