সিলেটবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৭

admin
অক্টোবর ১৫, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মাদক ব্যবসায়ী, কুখ্যাত ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিরা।

অভিযানে উদ্ধার করা হয়- ৪৩৭ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা, ৯০৪ পিস ভারতীয় চকলেট, ৩৬৩ পিস সাবান, ৪ লক্ষ ২০ হাজার পিস নাছির বিড়ি। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।

এ বিষয়ে সিএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট মহানগর এলাকায় চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।