সিলেটবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে আটক ৩১ লাখ টাকার গরু, মহিষ ও চোরাই পণ্য

admin
অক্টোবর ১৬, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় গরু, মহিষ ও বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (১৫ অক্টোবর) রাত ও বৃহস্পতিবার ভোরে এসব পণ্য ও গরু মহিষ আটক করা হয়।

বিজিবি জানায়, জৈন্তাপুর বিওপি’র আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু, ১টি মহিষ ও একটি ইজিবাইক আটক করা হয়। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা।

ওই রাতেই সুরইঘাট ও লালাখাল বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে ৩টি ভারতীয় গরু, ৫০০ কেজি সুপারি, ৩০০ কেজি পেঁয়াজ, ১৬০ কেজি চা পাতা ও ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এ প্রসঙ্গে বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান চলবে।