সিলেটমঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বাতিল হল সিলেট-শিলচর সংযোগ চুক্তি

admin
অক্টোবর ২১, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

শেখ হাসিনা সরকারের আমলে সিলেট-শিলচর সংযোগসহ ভারতের সাথে করা ১০টি চুক্তি বাতিল করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তি বাতিল করেছে। সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

জানা গেছে, অবিভক্ত ভারতে সিলেট জেলার অংশ ছিল শিলচর। ২০২০ সালে ভারতের আসাম রাজ্যের শিলচরের সাথে সংযোগ চুক্তি করেছিলো তৎকালীন আওয়ামী লীগ সরকার। উদ্যোগ নেওয়া হয়েছিল সিলেট-শিলচর সরাসরি বাস চালুরও। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওই চুক্তিটি বাতিল করে দিয়েছে।

এছাড়া ভারতের সাথে সিলেটের কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তিটিও স্থগিত করা হয়েছে। ২০২২ সালে ভারতের সাথে বাংলাদেশ চুক্তিটি সম্পাদন করেছিল।

এছাড়া আরও যেসব চুক্তি ও প্রকল্প বাতিল করা হয়েছে সেগুলো হলো- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডোর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা), ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি  GRSE    -এর সঙ্গে টাগ বোট চুক্তি।