সিলেটবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

এইচএসসি পরীক্ষা সুষ্টুভাবে আয়োজনে বিয়ানীবাজার সরকারি কলেজের প্রস্তুতি সভা

দৈনিক সিলেট কন্ঠ
নভেম্বর ৩, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্টুভাবে আয়োজনে বিয়ানীবাজার সরকারি কলেজের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এইচএসসি পরীক্ষা ঘিরে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মো. ফারুকুল হক, থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, বিয়ানীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম, প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্য প্রমুখ।