সিলেটসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-৬ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ চৌধুরী

admin
ডিসেম্বর ২৯, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে অবশেষে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। এর আগে এই আসনের প্রাথমিক মনোনয়ন এমরান আহমদ চৌধুরীকে দেওয়া হয়েছিল।

সিলেট-৬ আসনের মনোনয়ন পরিবর্তন করে ফয়সল চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে। সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

তারা বলছেন, এই আসনে ফয়সল আহমদ চৌধুরীর ক্লিন ইমেজ, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ২০০৭ সাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং এখনও করছেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি জনগণের পাশে থেকেছেন।

নেতাকর্মীরা বলছেন, বন্যা, করোনাকালীন সময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার মনোনয়ন পাওয়ার খবরের পর দুই উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ফয়সল আহমদ চৌধুরী ধানের শীষের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে কারচুপির অভিযোগে মাত্র দুই ঘণ্টায় এক লাখ ৮ হাজার ৮৯ ভোটের ঘটনা ঘটেছিল।