সিলেটবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাড়বে কুয়াশার দাপট: সিলেটে বিমান, সড়ক ও নৌ পরিবহনে সতর্কতা

admin
জানুয়ারি ১, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে সিলেট ও মৌলভীবাজার। মধ্যরাত থেকে সকাল-কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়তে পারে জনজীবন। কুয়াশা ও শৈত্যপ্রবাহের যুগপৎ প্রভাবে বেড়েছে শীতের তীব্রতা। ব্যাহত হতে পারে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ। সিলেট ও মৌলভীবাজার জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, রাত থেকে সকালের কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সিলেট ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। তবে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি এলাকায় আরও কিছুদিন বজায় থাকতে পারে।

 

আজ সিলেট অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এছাড়া বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেটে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৯৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত এবং ১ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

 

আগামীকাল (২ জানুয়ারি) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।