সিলেটশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহৃত

admin
জানুয়ারি ১০, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা কুলাউড়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাবের একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় থেকে স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী সজল দেব নাথকে (২১) গ্রেফতার করেছে।

শনিবার (১০ জানুয়ারি) গ্রেফতারকৃত সজলকে কুলাউড়া থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতার হওয়া সজল কুলাউড়া থানার বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে র‌্যাব এসব তথ্য জানায়।

র‌্যাব জানায়, ভিকটিম মৌলভীবাজারের একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। ভিকটিম রাস্তায় চলাচলের সময় গ্রেফতারকৃত সজল উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এমনকি কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি প্রদান করে।

এরই প্রেক্ষিতে ১ জানুয়ারি সকাল ১০টায় ভিকটিম স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার হাই স্কুলের সামন থেকে তাকে জোরপূর্বক ভিকটিমকে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিম বাড়িতে না আসায় থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।