সিলেটরবিবার , ৮ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে রিকশাচালকের প্র*তা*র*ণা, আলমগীর গ্রে*প্তা*র

admin
মার্চ ৮, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটে প্রতারণার অভিযোগে আলমগীর হোসেন (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাপুলিশের অভিযানে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর হোসেন সিলেটের বালাগঞ্জ থানাধীন শিওরখাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

জানা গেছে, তিনি প্রতারণাসহ একাধিক মামলার আসামি। সিলেটে দীর্ঘদিন ধরে তিনি রিকশাচালক সেজে ইমিটেশনের নকল স্বর্ণের বারকে আসল হিসেবে দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিলেন বলে জানায় পুলিশ।