সিলেটবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন বদলি

admin
মার্চ ১১, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পদায়ন করা হয়েছে।

তার স্থলে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনের কারণে এ পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ শিগগিরই হবিগঞ্জে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উল্লেখ্য, মোছা. ইয়াছমিন খাতুন হবিগঞ্জে দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।