সিলেটবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দুদকের মামলায় জামিন আনিস আলমগীরের, ‘বাধা নেই’ মুক্তিতে

admin
মার্চ ১১, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সন্ত্রাসবিরোধী আইনের পর দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

শুনানি শেষে তিনি বলেন, ‘দুই মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর বাধা নেই।’এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পান এ সাংবাদিক।