সিলেটবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

আইপিএলের মাঝপথেই বদলে গেল নিয়ম!

admin
এপ্রিল ৯, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সপ্তাহ চলছে। সব দলই একাধিক ম্যাচ খেলে ফেলেছে। এসবের মধ্যেই ক্রিকেটারদের আচরণ সংক্রান্ত বিধি বদলে ফেলল বিসিসিআই। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের গতিবিধি এবার আরও নিয়ন্ত্রণ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।অনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন

বিসিসিআই সূত্রের খবর, আইপিএলের পরিচালনা কমিটি ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে এবার থেকে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। তারা আর ইচ্ছামতো মাঠে ঢুকে পড়তে পারবেন না। এমনকী বাউন্ডারির ধারে যেভাবে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের ঘোরাফেরা করতে দেখা যায়, সেটাও বন্ধ করতে হবে। ঠিক কেন এই নিয়ম? সেটা অবশ্য এখনও স্পষ্ট করেনি বোর্ড।

তবে সূত্রের খবর, আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে ম্যাচের দিন যেসব ক্রিকেটারের নাম প্রাথমিক ১৬ জনের দলে থাকবে না তারা মাঠে পানি বা ব্যাট-গ্লাভসের মতো প্রয়োজনীয় ক্রিকেটীয় সামগ্রী নিয়েও মাঠে ঢুকতে পারবেন না। কাজটা করতে হবে ১৬ জনের দলে থাকা ক্রিকেটারদেরই। এমনকী ১৬ জনের দলে না থাকা ক্রিকেটাররা বাউন্ডারি লাইনের ধারে ঘোরাফেরা করতে পারবেন না। সে অধিকারও থাকবে শুধুমাত্র ১৬ জনের দলে থাকা সাবস্টিটিউট ক্রিকেটারদের। টাইম আউটের সময়ও ১৬ জনের দলের বাইরের ক্রিকেটাররা মাঠে ঢুকতে পারবেন না। তারা শুধু বসে থাকতে পারবেন ডাগআউটেই।সংবাদ বিশ্লেষণ সেবা

সাধারণত আইপিএলের একেক দলে ২৫ জন পর্যন্ত ক্রিকেটার থাকেন। তবে ম্যাচের দিন দলে রাখা যায় মাত্র ১৬ জনকে। সেই ১৬ জনের বাইরে থাকা ক্রিকেটারদের গতিবিধি এবার নিয়ন্ত্রণ করতে চাইছে বোর্ড। কেন এই সিদ্ধান্ত সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, কোনওভাবে যাতে ম্যাচ থেকে ক্রিকেটারদের নজর না ঘুরে যায় বা দর্শকদের ফোকাস না নড়ে যায়, সেটাই নিশ্চিত করতে চাইছে বোর্ড।