সিলেটবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের কটাইবাড়ী রেস্টুরেন্টের পেছন থেকে আ ট ক- ৪

admin
এপ্রিল ৯, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের মোগলাবাজার থানার কটাইবাড়ী রেস্টুরেন্টের পেছন থেকে ৪জনকে আটক করেছে মোগলাবাাজার থানাপুলিশ। তারা পেশাদার জুয়াড়ি বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল, বুধবার দিবাগত) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলং তীর জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।আটকৃতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং থানার সাঙ্গর এলাকার মৃত ময়না মিয়ার ছেলে বর্তমানে নগরীর দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার বাসিন্দা মো. শুভ মিয়া (২৫),  ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বেঠসর গ্রামের মো.  আব্দুর রাজ্জাকের ছেলে বর্তমানে সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা মনির মিয়া (৩২), হবিগঞ্জের লাখাই থানার গনিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বর্তমানে নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা মো. কিতাব আলী, একই থানার কাটাইয়া এলাকার মো. কদর আলীর ছেলে ও বর্তমানে নগরীর কদমতলী এলাকার বাসিন্দা মো. আব্দুল আলী।তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (৫০/৯/৪/২৬) দায়ের করে ৪জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত  উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।