সিলেটশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

admin
এপ্রিল ১১, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় দীপালী আক্তার (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। ৮ এপ্রিল সন্ধ্যায় ইসরায়েলের বোমা হামলায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মারা যান।

দীপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে লেবাননে যান। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সঙ্গে থাকতেন। জানা গেছে, দিপালী যে বাড়িতে থাকতেন, ওই বাড়িতেই বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁর কফিলের (চাকরিদাতা) পরিবারের ছয় সদস্য মারা গেছেন।

দীপালীর ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালি ছিলেন চতুর্থ। তাঁর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশিদের মাধ্যমে খবর পেয়ে দূতাবাসেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, ‘স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। রেমিট্যান্স যোদ্ধা দিপালীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।