সিলেটশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

admin
এপ্রিল ১১, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেল পর্যন্ত ইসলামাবাদে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস থাকা রাজধানীর ‘রেড জোন’ এলাকা সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও এখন তা সব ধরনের মানুষ ও যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ।

সেখানে রেড জোনের আশপাশের এলাকাগুলোতে ক্যামেরা হাতে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পাকিস্তানি আকাশসীমায় যখন ইরানের প্রতিনিধিদলের বিমান প্রবেশ করে ইসলামাবাদ তাতে পূর্ণমাত্রার নিরাপত্তা দিয়েছে।এ ছাড়া ইরানের প্রতিনিধিদলকে নিজে উপস্থিত হয়ে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।