সিলেটরবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে বন্ধুর বোনের ব্যক্তিগত ছবি ভিডিও ধারণ, গ্রে প্তা র শাকির

admin
এপ্রিল ১২, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের সুবহানীঘাট থেকে শাকির আহমদ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিতি  পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলার আসামি।

শনিবার (১১ এপ্রিল) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবহানীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়অলী থানাপুলিশ।

শাকির আহমদ সুবহানীঘাটের মৌবন ৬৭/১নং বাসার মঞ্জুরুল ইসলাম ও আমিনা খাতুনের ছেলে।

 

জানা গেছে, বন্ধুর ৩২ বছর বয়সী ছোটো বোনের সাথে বিয়ের প্রলোভনে প্রেম, ফোনালাপ ও ভিডিও কলের মাধ্যমে কৌশলে অশ্লীল তুলে ও ভিডিও ধারণ করেন শাকির। ওইসব ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং বিয়ের ব্যাপারে টালবাহানা শুরু করেন। গত ৩ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিমের সঙ্গে আলাপকালে আবারও বিয়ে প্রসঙ্গ উঠে এবং শাকির উত্তেজিত হয়ে তাকে ভীতি প্রদর্শন করেন। তিনি হুমকি দেন, অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে তার ক্ষতি করার।

 

পরে ওই মহিলা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে এবং শাকিরকে গ্রেপ্তারে সক্ষম হয়।

 

তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।