সিলেটশনিবার , ১৬ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে বন্ধুর ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ

admin
মে ১৬, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বন্ধুর ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে তামিম নামের ওই কিশোর তার বন্ধু সিয়ামকে খুন করেছিল। তারা দুইজন বন্ধু ও পরস্পর ফুফাতো ও মামাতো ভাই ছিল।

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামের কিশোর তামিম আহমদ (১৪) ও সিয়াম আহমদের (১১) মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় তামিম আম কাটার ছোরা দিয়ে সিয়ামকে আঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় সিয়াম।

এ ঘটনায় সিয়ামের মা ছালিমা বেগম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর তামিমকে হেফাজতে নেয়। শনিবার তাকে আদালতে সোর্পদ করা হয়।