সিলেটবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ধর্ষণ মামলায় গ্রেফতার চাচাকে বিয়ানীবাজারে নিয়ে আসার পথে পুলিশ

admin
অক্টোবর ১, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে ৫ম শ্রেণীতে পড়–য়া ভাতিজিকে ধর্ষণের অভিযোগে আপন চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে লক্ষিপুর জেলার রায়পুর এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত হাসান আহমদ (৪০) নামের ওই ব্যক্তি উপজেলার কুড়ারবাজার ইউপির খশির নয়াবাড়ি গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে। তিনি পেশায় প্রাইভেট কারের চালক।

গ্রেফতার হাসানকে বিয়ানীবাজারে নিয়ে আসার পথে রয়েছে পুলিশ। বিকেলের দিকে হয়তো তাকে নিয়ে থানায় পৌছাঁবেন তদন্তকারী কর্মকর্তা। এরপর মামলার তদন্ত সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সূত্র জানায়। রবিবার তাকে ম্যাজিষ্ট্রেটের সামনে সোপর্দ করা হতে পারে।

গত ৮ আগস্ট আসরের নামাজ চলাকালে নিজ বসতঘরে ওই শিশুকে হাত ও মুখ চেপে ধরে তার ভাসুর ধর্ষণ করেন মর্মে অভিযোগ করেন নির্যাতিতার মা। ঘটনার প্রায় মাসখানেক পর বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসান। ওই শিশুর পিতা প্রবাসে থাকেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে আসামীর অবস্থান শনাক্ত হলে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।