সিলেটরবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের কানাইঘাটে পুলিশের জালে তোফায়েল

admin
অক্টোবর ১৮, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত পৌণে ৮টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তোফায়েল আহমদ স্বপন (২৩) কানাইঘাট উপজেলার কেওটি হাওর গ্রামের খসরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) রাত পৌণে ৮টার দিকে পরিচালিত অভিযানে আটক তোফায়েল আহমদ স্বপনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।