সিলেটবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের কানাইঘাটে জ ব্দ ২১ লাখ টাকার ভারতীয় পণ্য

admin
অক্টোবর ২১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাটের সুরইঘাট বিওপির একদল বিজিবি সদস্য ছারীগাছা নাম স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ ও একপিট পিকআপ জব্দ করে। জব্দকৃত মদ ও পিকআপের সিজার মূল্য ধরা হয়েছে ২১ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা।

একই দিন রাতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন সুরইঘাট ও লোভাছড়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশী ৪শ’ কেজি রসুন ও পান জব্দ করে যার বাজার মূল্য ধরা হয়েছে ৩৪ হাজার টাকা।

জব্দকৃত পণ্য ও যানবাহনের বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি ১৯ ব্যাটালিয়ন।