সিলেটশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে জিপিএ-৫ বেশি বিজ্ঞান বিভাগে, কম বাণিজ্যে

admin
অক্টোবর ৩১, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মোট ৯৮০ জন এমন কৃতিত্ব অর্জন করেছেন। আর সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫৪ জন। শনিবার (৩১ অক্টোবর) সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ফলাফল শিট বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে এবার বিজ্ঞান বিভাগে যে ৯৮০ জন জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্যে ছাত্র ৫৩১ ও ছাত্রী ৪৪৯ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে আবার ছাত্র ৫ হাজার ৯৯৮ ও ছাত্রী ছিল ৮ হাজার ৩৫৫ জন।

মানবিক বিভাগে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৭০ জন। এদের মধ্যে ছাত্র ৫৩ জন আর ছাত্রী ১১৭ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪৯ হাজার ৩৫৯ জন। এরমধ্যে ছাত্র ১৮ হাজার ৯৪৬ জন। ছাত্রী ৩০ হাজার ৪১৩ জন।

বাণিজ্য বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন। এদের মধ্যে ছাত্র ২৯ ও ছাত্রী ২৫ জন। এ বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ১৮১ জন। এদের মধ্যে আবার ছাত্র ৩ হাজার ৯৯১ ও ছাত্রী ছিল ৪ হাজার ১৯০ জন।