সিলেটরবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

৭ নভেম্বর উপলক্ষে বিশ্বনাথে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

admin
নভেম্বর ৮, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি:
মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর শহরের প্রবাসী চত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে প্রায় ১০ থেকে ১২ হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে প্রবাসী চত্বর পরিণত হয় একখণ্ড নয়াপল্টনে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়ার পরিচালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা মহান ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই দিন আমাদের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনার কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কোনো র‍্যালিতে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানান।
বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।