সিলেটমঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

যে রায়ই হোক রামিসার বাবাকে ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল

admin
নভেম্বর ১৭, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের যে রায়ই হোক, রামিসার বাবাকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাইকোর্ট প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

এর আগে মামলার রায় শুনতে হাইকোর্টে উপস্থিত হন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আদালতে উপস্থিত হয়ে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এর আগে গতকাল সোমবার (১৬ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

হাইকোর্টে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।