সিলেটবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শ্রীমঙ্গল সড়কের পাশ থেকে অজগর সাপ উদ্ধার

admin
নভেম্বর ১৮, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার কাকিয়াবাজার জামে মসজিদের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ধারে বেশ কয়েকদিন ধরে কিছু গাছের খণ্ডাংশ রাখা ছিল। আজ গাছ গুলো বিক্রির উদ্দেশ্যে সরানোর সময় স্থানীয় এলাকাবাসী গাছের নিচে একটি অজগর সাপ দেখতে পান।
পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি শ্রীমঙ্গল বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ অভিযানে ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় সাপটির শরীরের ওপর গাড়ির চাকার দাগ দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের চাকায় সাপটি আঘাতপ্রাপ্ত হয়েছে।
পরবর্তীতে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।উদ্ধার শেষে অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, প্রতিকূল পরিবেশ অনুযায়ী অজগর সাপটিকে অবমুক্ত করা হবে।