সিলেটWednesday , 21 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

স্ত্রীর মামলায় পেসার আল আমিনের বিষয়ে প্রতিবেদন ১৩ অক্টোবর

Link Copied!

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ (২১ সেপ্টেম্বর) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী নতুন এ দিন ধার্য করেন।

Manual1 Ad Code

এর আগে ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পরের দিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

মামলায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, সে তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিনে রয়েছেন পেসার আল-আমিন হোসেন। আট সপ্তাহ পরে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।

Manual8 Ad Code

৬ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code