সিলেটবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দৈনিক সিলেট কন্ঠ
অক্টোবর ২৬, ২০২২ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

নিহত ব্যক্তি হলেন বিআরটিসির বাসচালক মো. মুরাদ (৪৫)। তিনি ঢাকা জেলার বাসিন্দা।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বিআরটিসি বাসের চালক মুরাদ ঘটনাস্থলে নিহত হন। আহত হন ১৫ যাত্রী।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।মারাত্মকভাবে আহত ৮ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে।