সিলেটThursday , 24 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জার্মানির বিরুদ্ধে জয়, সৌদির মতো সাধারণ ছুটি চায় জাপানিরা

Link Copied!

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
কাতার ফুটবল বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় সৌদি আরব। ঐতিহাসিক এ জয়ের পর দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এবারের বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্ম দেয় জাপান। তারা বুধবার দোহার খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। আর জার্মানদের বিপক্ষে জয় পাওয়ার পর দেশটিতে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

জার্মানির বিপক্ষে যখন জাপান জয় তুলে নেয় তখন দেশটিতে প্রায় মধ্যরাত ছিল। ওই সময়ও এ জয় উদযাপনে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। সেখানকার অনেকে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে দাবি জানান— সৌদি আরবের পথ অবলম্বন করে যেন জয় উদযাপনে জাপানেও সরকারি ছুটি ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

এদিকে প্রায় ২৯ বছর আগে কাতারের দোহাতেই কেঁদেছিলেন জাপানি সমর্থকরা। সে বছর ইরাকের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ কোয়ালিফাইয়ার ম্যাচে খেলতে নামে জাপান। ওই ম্যাচে ইরাকের বিপক্ষে জয় পেতে হতো ব্লু সামুরাই খ্যাত জাপানকে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ইরাক গোল দিলে তাদের আর বিশ্বকাপ খেলা হয়নি। জার্মানির বিপক্ষে জয় পাওয়ার পর দোহার সেই ম্যাচের কথাই বলেছেন অনেক জাপানি। তারা বলছেন, ২৯ বছর আগে যে কষ্ট তারা পেয়েছিলেন জার্মানির বিপক্ষে জয়ের মাধ্যমে সেই কষ্ট লাঘব হয়েছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code