সিলেটশনিবার , ২৬ নভেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

দোয়ারাবাজারে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

দৈনিক সিলেট কন্ঠ
নভেম্বর ২৬, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬২) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর কলাউড়া জামে মসজিদের পূর্বে বাঁশ ঝাড়ের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।