সিলেটবৃহস্পতিবার , ৩০ মে ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

গাজায় হামলার প্রতিবাদে ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

admin
মে ৩০, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার কঠোর সমালোচনা করা দেশগুলোর অন্যতম দেশ হচ্ছে ব্রাজিল। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরাইল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেই ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

বুধবার এ বিষয়ে সরকারি একটি গেজেট জারি করেছে ব্রাজিল সরকার। তবে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গাজায় ইসরাইলি গণহত্যার বড় সমালোচক লুলা। এ বছরের শুরুতে ইসরাইলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। এ ছাড়া ইসরাইলে লুলাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে এ কথা বলেছেন তিনি। কারণ, গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরাইলকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরাইলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। সেই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরাইল। ইতোমধ্যে ছোট এ উপত্যকায় ইসরাইলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।