সিলেটমঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

এখন যারা রাস্তায় তাদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
নভেম্বর ৩, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাস্তায় যারা এখনো আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ নভেম্বর) চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এখন যারা অস্থিরতা সৃষ্টি করছে, তারা পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এটি করছে। সরকার এসব কঠোর হাতে দমন করবে। কেউ যদি কোনো রকমের পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

তিনি বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্ধ কারখানা শিগগিরই খুলে দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ইতোমধ্যেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক এবং শ্রমিকপক্ষ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মানোন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।