সিলেটমঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে হৃদয় হ/ত্যা, গ্রে ফ তা র ১

admin
নভেম্বর ৩, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে হৃদয় হরিজন (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আমিন আহমদ (৩৫)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার শহিদ আহমদের ছেলে।তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

এসআরবি-৯ জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করেন ভুক্তভোগী হৃদয় হরিজন। পরে অভিযুক্ত আমিন ও তার সহযোগীরা রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনীসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আমিন আহমদকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা থেকে এই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।