সিলেটসোমবার , ৩ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেট কারাগারে কয়েদি নিলেন নিজের প্রাণ

admin
জুন ৩, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়ে‌দির আত্মহত্যার খবর পাওয়া গেছে। মো. ইউনুস আলী (২২) ঐ কয়েদি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ক‌লীবা‌ড়ি গ্রামের নূর ইসলামের ছেলে।

আজ সোমবার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে সিলেট বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

বিষয়‌টি নি‌শ্চিত করে সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছ‌গির মিয়া জানান, এক‌টি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ৬ মাস ধরে কারাগারে ছিলেন। ‌তি‌নি ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের এক‌টি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথ‌মিক ভাবে নিহত যুবক নিজে গলায় ফাঁস লা‌গিয়ে মারা গেছেন বলে জানা গেছে। নিহতের ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মঙ্গলবার নিহতের মরদেহ ময়না তদন্ত এবং আইনী প্রক্রিয়া শেষে প‌রিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে এ ঘটনায় কারাগারে দা‌য়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং একজন সহকারী হেড ওয়ার্ডকে সাম‌য়িক ব‌হিষ্কার করা হয়েছে।