সিলেটসোমবার , ১০ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

মাধবপুরে ইয়াবাসহ আটক ১

admin
জুন ১০, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবনগর থেকে ১৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯জুন) সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আতাউল গনি মজুমদার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের ইদ্রিছ আলী ছেলে রানা মিয়াকে (৩২) ইয়াবাসহ আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) নূর মোহাম্মদ জানান, সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আটক ব্যক্তির বসত ঘরে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।