সিলেটবুধবার , ২৬ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেট দুই ‘অপরাধী’ পুলিশের জালে

admin
জুন ২৬, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালার ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ দুজন হলেন- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর (বড়কান্দি) গ্রামের আব্দুল আলীর ছেলে মাজাহারুল ইসলাম (৩০) ও ঢাকা জেলার দক্ষিণ খান থানার উজানপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন ইসলাম আল আমিন (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হয়।