সিলেটসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বি রু দ্ধে অভিযান: ৪ নৌকা ধ্বং*স

admin
মার্চ ২৩, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঈদ-উল-ফিতরের দ্বিতীয় দিন রবিবার (২২ মার্চ) উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে লালাখাল এলাকায় একটি ইঞ্জিনসহ বালুভর্তি নৌকা এবং রুপচেং এলাকা থেকে তিনটি ইঞ্জিনসহ বালুভর্তি নৌকা ধ্বংস করা হয়। অভিযানের খবর টের পেয়ে অপরাধীরা নৌকা থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। প্রশাসনের ধারণা, এতে অপরাধী চক্রের আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযানটি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নেতৃত্ব দেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন “অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পর্যটনকেন্দ্র লালাখালসহ উপজেলার নদী-নালা ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ঈদের ছুটির মধ্যেও আমরা কোনো ছাড় দিচ্ছি না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না এই অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়।”উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলায় লালাখাল ও আশপাশের নদীতে অবৈধ বালু উত্তোলন দীর্ঘদিনের সমস্যা। প্রশাসন নিয়মিত অভিযান চালালেও অপরাধীরা প্রায়ই খবর পেয়ে পালিয়ে যায়।