সিলেটবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে বাংলায়

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওয়েবসাইট উদ্বোধন করেন।

আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের আপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী, গবেষকসহ দেশ-দেশের বাইরের যে কোন ব্যক্তি ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা সংক্রান্ত তথ্য ও অন্যান্য তথ্য পেতে পারেন।

তিনি বলেন, বাংলা সংস্করণ না থাকায় অনেকেরই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হতো। এখন থেকে একজন ব্যবহারকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি তার সুবিধামতো বাংলা ও ইংরেজি উভয় সংস্করণ ব্যবহার করতে পারবেন।