সিলেটবুধবার , ২ আগস্ট ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

admin
আগস্ট ২, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবগাত (২ আগস্ট) রাত পৌনে ২টার দিকে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমরান আহমদ (২৫) উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলাগ্রামে প্রয়াত জালাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে এবং পরে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে ইমরানের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।