সিলেটমঙ্গলবার , ১১ জুন ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

গোয়াইনঘাটের ৪০ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

admin
জুন ১১, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট সংবাদদাতা:
সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভূমি-গৃহহীন পরিবার গুলোকে ৫ম পর্যায়ের ২য় ধাপে পুরাতন ব্যারাকে ৪০টি ঘর নতুনভাবে প্রস্তুত করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী’র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধনের পরই গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সঞ্চালনায় ভূমিহীন ও গৃহহীন ৪০ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়ইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।